ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে