
৭ মাস পর মাওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে ফিরেছে হকি। আজ ছিল ফাইনাল। কিন্তু ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে প্রশ্নবিদ্ধ মাঠের রেফারিং! এক পেনাল্টি না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনী আর নৌ বাহিনীর খেলোয়াড়েরা তুমুল বিতর্কে জড়ান। এমনকি শেষ বাঁশির পর নৌ বাহিনীর কয়েকজন মেজাজ হারিয়ে তেড়ে যান রেফারিদের দিকেও।
এ ব্যাপারটি ভালোভাবে নেননি হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। ম্যাচের পর নিয়মনীতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটা খুবই অপ্রত্যাশিত। হয়তো একটা বিষয় নিয়ে তর্ক হতে পারে, কিন্তু রেফারিকে মারতে আসা এটা তো মানা যায় না। যে খেলোয়াড় এমন আচরণ করেছে তার হকির প্রতি সম্মান নেই। নিজ দলের প্রতিও নেই। রেফারি রিপোর্ট দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
মাঠের লড়াইয়েও ছিল উত্তাপ। এ দিন শুরু থেকে দাপট দেখায় বিমানবাহিনী। তবে নৌ বাহিনীও হাল ছাড়েনি। একপর্যায়ে স্কোর ৪-৪ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচটা ৫-৪ গোলে বিমানবাহিনীর কাছে হেরে ট্রফি হাতছাড়া করে নৌ বাহিনী। তবে শেষ মুহূর্তে পেনাল্টি চেয়ে না পাওয়ায় নাখোশ হন নৌ বাহিনীর খেলোয়াড়েরা। যেমন আভাস মিলল দলটির অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কথায়, ‘পেনাল্টিটা কেন দিলেন না রেফারি জানি না। তবে ম্যাচে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।’
এ দিকে বিজয় দিবস হকিতে স্টিক হাতে আলো ছড়িয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ। সেরা হওয়ার আনন্দ নিয়ে প্রতি বছর লিগ আয়োজনের কথা বললেন টুর্নামেন্টে ৮ গোল করা সবুজ, ‘সত্যি বলতে আমরা যারা বাহিনীতে আছি তাদের তো রুজির ব্যবস্থা আছে। কিন্তু বাইরে যারা আছে তাঁদের কোনো রুজিরোজগারের পথ থাকে না। তাদের অনেকেই আবার ভালো খেলোয়াড়। সে ক্ষেত্রে প্রতি বছর যদি একটা করে লিগ হয় এরপর ফ্র্যাঞ্চাইজি লিগটাও নিয়মিত হয় তাহলে সবার জন্যই ইতিবাচক। বিশেষ করে বাহিনীর বাইরের যারা তাদের জন্যও ভালো। সে জন্য আমার চাওয়া থাকবে যেন প্রতি বছর লিগ হয়। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে বিদেশি অনেক খেলোয়াড়ও আসে। তাদের সঙ্গে খেললে আমাদের অভিজ্ঞতা বাড়ে, নতুন অনেক কিছু নিয়ে ধারণা পাই।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে