
পেনাল্টি কর্নার স্পেশালিস্ট তকমাটা জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে বেশ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছেন আমিরুল ইসলাম। গতকাল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। যদিও জয় পায়নি বাংলাদেশ। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ছিল হারের মুখে। আমিরুলের আরও এক হ্যাটট্রিকে মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অষ্টম মিনিটে কোরিয়া এগিয়ে যায় লি মিন হিয়কের গোলে। পেনাল্টি কর্নারেই ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন সিউং হান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও দাপট দেখায় কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে ১৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মিন হিয়ক। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন আর বদলায়নি।
এরপরই পেনাল্টি কর্নার থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন তিনি। শেষ কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এর মধ্যে ৪৬ মিনিট ও ৫৬ মিনিটে জাল কাঁপান আমিরুল। হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে এনে দেন ড্রয়ের স্বাদ।
পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে