তেহরানের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মূল আকর্ষণ ছিলেন তিনি। গতকাল ৪০০ মিটারে জহির রায়হান রুপা জিতলেও ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানকে ঘিরেই ছিল বাংলাদেশের যত আশা।
কাজাখস্তানে গত এশিয়ান ইনডোরে সোনা জিতেছিলেন ইমরান। তেহরানে পদক ধরে রাখার লড়াইয়ে ইমরানের শেষটা হলো হতাশায়। ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশি স্প্রিন্টার দৌড় শেষ করেছেন চতুর্থ স্থানে থেকে।
৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে ইমরানের টাইমিং হয়েছে ৬.৬৭ সেকেন্ড। ফাইনালে দৌড়ের শুরুতে এগিয়ে থাকলেও মাঝ পথে পিছিয়ে পড়া শুরু করেন বাংলাদেশের দ্রুততম মানব। ৬.৫২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ওমানের আলী আনোয়ার আল বালুশি। ৬.৫৬ সেকেন্ডে দ্বিতীয় হয়েছেন জাপানের শুহেই তাদা। ৬.৬৬ সেকেন্ডে দক্ষিণ কোরিয়ার জো কুম রাইয়ুং জিতেছেন ব্রোঞ্জ।
বাছাইয়ের হিটে ৬.৬২ সেকেন্ড সময় নিয়েছিলেন ইমরান। সেমিতে তার টাইমিং ছিল ৬.৬০ সেকেন্ড। ফাইনালে দুই টাইমিংয়ের একটি করতে পারলেও নিদেনপক্ষে সান্ত্বনার ব্রোঞ্জ পেতে পারতেন গতবারের সোনাজয়ী স্প্রিন্টার।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে