এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী পরশু দক্ষিণ কোরিয়া যাবে আট সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে এসেছে টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরের স্বজনপ্রীতি আর অনিয়মের অভিযোগ।
টেবিল টেনিস খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা একের পর এক অভিযোগের জানাতে জানাতে শেষ দিকে তুললেন গুরুতর এক অভিযোগ। অন্তু হোসেন জয় নামের এক খেলোয়াড় দাবি করলেন, জাতীয় চ্যাম্পিয়নশিপে ম্যাচ জিততে না পারায় তার গায়ে হাত তুলেছিলেন সহসভাপতি খন্দকার হাসান মুনীর!
অন্তু হোসেন জয়ের দাবি, গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অ্যাজাক্সের হয়ে খেলার সময় উত্তরা টেবিল টেনিস ক্লাবের বিপক্ষে হেরে যাওয়ায় তাঁকে সবার সামনে চড় মেরেছিলেন হাসান মুনীর। সেই ঘটনার জেরে চুক্তির ২ লাখ টাকা থেকে ২০ হাজার টাকা কমও পেয়েছিলেন বলে দাবি জয়ের। সেই ঘটনার এক বছর পর কেন গণমাধ্যমকে জানাচ্ছেন, সেই প্রশ্নে জয়ের বক্তব্য, ‘কথা বললেই ভয় লাগে যে কখন সাসপেন্ড করে দেয়। আমার ক্যারিয়ার মাত্র শুরু।’
বর্তমান-সাবেক খেলোয়াড়দের অসংখ্য অভিযোগ হাসান মুনীরের বিরুদ্ধে। ‘চড়’ মারার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন হাসান মুনীর। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘এটা আদরের ছলেই বলা হয়েছিল। আমি শুধু তাঁকে বলেছিলাম, এই তুই এটা কী করলি? যে খেলোয়াড় অভিযোগ করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, বলব এখনো (ভালো) আছে।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২২ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
২ ঘণ্টা আগে