স্কাই ব্রাউন। বয়স সবে ১৩ পেরিয়েছে। এটুকু বয়সে যেখানে তার সমবয়সীরা বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, ব্রাউন সেখানে অলিম্পিকে রেকর্ড গড়ে চারদিকে সাড়া ফেলে দিয়েছে! সবচেয়ে কম বয়সী ব্রিটিশ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক জিতেছে ব্রাউন।
টোকিও অলিম্পিকে মেয়েদের পার্ক স্কেট বোর্ডিং ফাইনাল ইভেন্টে বোঞ্চ জিতেছে ব্রাউন। ৫৬.৪৭ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে ব্রাউন। ১৩ বছর ২৮ দিন বয়সে এই পদক জিতে গড়েছে রেকর্ড। এমন দারুণ একটা মুহূর্তে আবেগতাড়িত হওয়াটাই স্বাভাবিক। সেটি দেখাও গেল। ব্রোঞ্চ জিতে কান্না ধরে রাখতে পারেনি ব্রাউন। ম্যাচ শেষে ব্রাউন জানাল তার অনুভূতির কথা, ‘এই অনুভূতি বোঝাতে পারব না। এখানে আসতে পেরে খুব খুশি লাগছে। আমি উত্তেজিত ছিলাম।’
ফাইনাল জমিয়ে তুলতে সব প্রতিযোগীকে কৃতিত্ব দিল ব্রাউন। সে বলেছে, ‘দুর্দান্ত একটা ফাইনাল ছিল। সব মেয়েই দারুণ খেলেছে। এটা অবিশ্বাস্য!’ এই ইভেন্টে ৬০.০৯ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক জাপানের ১৯ বছর বয়সী অ্যাথলেট সাকুরা ইয়োসোজুমি। তাঁর স্বদেশি কোকোনা হিরাকি ৫৯.০৪ স্কোর গড়ে পেয়েছেন রুপা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে