
টোকিও অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে সমালোচনা করায় দেশের দ্রুততম মানব মো. ইসমাইলকে গত অক্টোবরে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। দুই মাসের মাথায় ইসমাইলের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেডারেশনটি।
ইসমাইলের আন্তবাহিনী দল বাংলাদেশ নৌবাহিনীকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে গতকাল একটি চিঠি পাঠিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু স্বাক্ষরিত সেই চিঠিতে নিষেধাজ্ঞার ১০ মাস আগেই ইসমাইলের সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে।
বাংলাদেশ গেমসের দ্রুততম মানব ইসমাইল ও দ্রুততম মানবী শিরিন আখতারকে টপকে অ্যাথলেটিকস থেকে টোকিও অলিম্পিকের টিকিট পান ৪০০ মিটার দৌড়বিদ জহির রায়হান। অলিম্পিকের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়েছিলেন ইসমাইল, যা মোটেও পছন্দ হয়নি অ্যাথলেটিকস ফেডারেশনের। গত ২ অক্টোবর থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় ইসমাইলকে।
ভবিষ্যতের স্বার্থে নিষেধাজ্ঞা মওকুফ করার আবেদন জানিয়ে গত ২০ নভেম্বর অ্যাথলেটিকস ফেডারেশন সভাপতি আলী কবির বরাবর চিঠি পাঠান ইসমাইল। ক্রীড়াঙ্গনে ইসমাইলের ভবিষ্যৎ চিন্তা করে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অ্যাথলেটিকস ফেডারেশন। দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারিও। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী বছরের শুরুতে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে বাধা থাকছে না ইসমাইলের।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন মানসিক প্রশান্তি নিয়ে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারবেন বলে জানিয়েছেন ইসমাইল। দেশের দ্রুততম মানব আজকের পত্রিকাকে বলেছেন, ‘মাথা থেকে বিশাল একটা পাথর নেমে গেল। প্রতিদিন নিয়মিত অনুশীলন করেছি, কিন্তু মনে একটা খারাপ লাগা কাজ করত। এখন আমি মনের শান্তি নিয়ে দৌড়াতে পারব। আমার দলও ইতিবাচক ছিল যে আমার শাস্তি কমে যাবে। জাতীয় অ্যাথলেটিকসে নিজের সেরাটাই দিতে পারব।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে