শ্রীলঙ্কার পর এবার কমনওয়েলথে খেলতে যাওয়া পাকিস্তানের দুই বক্সার নিখোঁজ। কমনওয়েলথ শেষ হয়েছে গত সোমবার। এরপর থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার। এর এক দিন পর গত বুধবার এমনটাই জানিয়েছে সে দেশের জাতীয় বক্সিং সংস্থা।
পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন, সুলেমান বালোচ ও নাজিরউল্লাহ নামের দুই বক্সারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দুই ঘণ্টা আগে নিখোঁজ হন তাঁরা। নাসির বলেন, ‘ফেডারেশনের যে কর্তারা বার্মিংহামে গিয়েছিলেন, তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র আছে।’
দলের পক্ষ থেকে এর মধ্যে ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে বিষয়টি। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিক সংস্থা চারজনের দল তৈরি করেছে। এ বারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনো পদক পায়নি পাকিস্তান। অন্য ইভেন্টগুলো থেকে মোট আটটি পদক পেয়েছে তারা। এর মধ্যে ভারোত্তলন ও জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান।
এর আগে কমনওয়েলথ শুরুর কিছুদিন পরেই শ্রীলঙ্কার তিন অ্যাথলেট ক্যাম্প থেকে পালিয়েছিলেন। তাঁদের খোঁজ পাওয়ার পরপরই আরও সাতজন অ্যাথলেট পালিয়েছেন। নতুন পালিয়ে যাওয়া সাত অ্যাথলেটের নাম এখনো জানা যায়নি। তবে প্রথম ধাপে পালিয়ে যাওয়া তিন অ্যাথলেটকে খুঁজে পেয়েছে স্থানীয় পুলিশ।
অ্যাথলেটদের ক্যাম্প থেকে পালানোর সম্ভাবনা আছে—এমনটা আগেই বুঝতে পেরেছিল লঙ্কান কর্তৃপক্ষ। সে কারণে গেমসে অংশ নিতে যাওয়া ১৬০ জনের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল। এর পরও অ্যাথলেটদের পালিয়ে যাওয়া আটকাতে পারেনি শ্রীলঙ্কা।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে