মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জেতা হয়নি। পোডিয়ামে দাঁড়িয়েছিলেন ব্রোঞ্জ হাতে। তবে আজ প্যারিস অলিম্পিকের শেষ দিনে সোনা জিতলেন সিফান হাসান। সেটিও অলিম্পিক রেকর্ড গড়ে।
মেয়েদের ম্যারাথনে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সিফান। এটিই এখন অলিম্পিক রেকর্ড। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ইথিওপিয়ার টাইজেস্ট আসেফা। ব্রোঞ্জ জেতা কেনিয়ার হেলেন ওবিরির লেগেছে ২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড।
জন্ম ইথিওপিয়ায় হলেও সিফান প্রতিনিধিত্ব করেছেন নেদারল্যান্ডসের হয়ে। আজ ম্যারাথন জিতে ৭২ বছরের এক পুরোনো রেকর্ড স্মরণ করিয়ে দিলেন তিনি। গেমসের এক সংস্করণে ৫ হাজার মিটার, ১০ মিটার ও ম্যারাথনে পদক জেতা দ্বিতীয় অ্যাথলেট এখন সিফান। ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে এই কীর্তি গড়েছিলেন এমিল জাতোপেক। চেক দৌড়বিদ এই কীর্তি গড়েছিলেন অবশ্য ছেলেদের ইভেন্টে।
অ্যাথলেটিকসে আজকেই ছিল শেষ ইভেন্ট। শেষ দিনেই এবারের অলিম্পিকে প্রথম সোনার দেখা পেলেন সিফান।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪০ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে