
গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আজ শনিবার নিজের ফেসবুকে এক বার্তায় এমনটা জানিয়েছেন তিনি।
হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তার আগে ফেসবুকে রাজীব লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’
তাঁর এমন বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘দেখুন ইসরায়েলের সঙ্গে খেলতে আমাদের তো কোনো বাধা নেই। সরকারও কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবু আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।’
দশম রাউন্ড বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেখানে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে