
ফাইনালে দুজনই ভারতের প্রতিযোগী। নারী দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী দেশটি থেকেই হবে—এক রকম নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল ইতিহাস গড়বেন কে? ৩৮ বছরের কোনেরু হাম্পি, না ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষ পর্যন্ত বাজিমাত করলেন দিব্যা। আজ টাইব্রেকারে হাম্পিকে হারিয়ে দাবায় ভারতের প্রথম নারী বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন দিব্যা।
অভিজ্ঞতায় হাম্পির থেকে অনেক পিছিয়ে ছিলেন দিব্যা। কিন্তু তিনি বাজিমাত করলেন আক্রমণাত্মক মনোভাব কাজে লাগিয়ে। গোটা প্রতিযোগিতায় আক্রমণাত্মক খেলেছেন তিনি। তুলনায় হাম্পিকে অনেক বেশি রক্ষণাত্মক দেখিয়েছে। নিজের দ্বিগুণ বয়সী হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দ অশ্রু এমনিতেই বেরিয়ে এল।
দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। তিনি শুরু করেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। দুই প্রতিযোগীই আক্রমণাত্মক খেলছিলেন। দ্রুত চাল বিনিময় হচ্ছিল। সময় কমছিল। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল, কেউ জেতার মতো জায়গায় নেই। ফলে বাধ্য হয়ে ড্রয়ের সিদ্ধান্ত নেন দিব্যা ও হাম্পি।
দ্বিতীয় র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। কালো ঘুঁটি নিয়ে খেললেও দিব্যা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সময় কম নিচ্ছিলেন। অন্য দিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন বেশি। ফলে তাঁর ঘড়িতে সময় কমছিল। একটা সময় ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। বাধ্য হয়ে ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু পারেননি তিনি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন। সেটাই কাজে লাগান দিব্যা। ৩৪ চালের পর হার মেনে নিতে বাধ্য হন হাম্পি।
নারীদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এর আগে কখনো ভারতের প্রতিযোগি বিজয়ী হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন-রানার্সআপ দুটোই জিতল তারা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে