‘লিভ টুগেদার’ বলতে যা বোঝায় আর কী! প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই দশক ধরে একই ছাদের নিচে বাস করছিলেন লেসিয়া ইভাশেঙ্কো ও ভালেরি ফিলিমোনভ জুটি।
এত দিন সব ঠিকঠাক চলছিল লেসিয়া-ভালেরি জুটির। তবু মনের গহিনে লুকিয়ে ছিল ধর্মীয় রীতি মেনে মালাবদল করার ইচ্ছেটা। হয়তো সব গুছিয়ে ওঠার পর বিয়েটা সেরে নিতেন ইউক্রেনের এই দুই সেনা সদস্য। কিন্তু তাঁদের দেশে রুশ আগ্রাসন সব পরিকল্পনা ভেস্তে দিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সেনাবাহিনী ঢুকে পড়েছে ইউক্রেনের ভূখণ্ডে। শহরের পর শহর গুঁড়িয়ে দিচ্ছে রুশ সেনারা। এমন সময়ে দেশ মাতৃকার ডাক অগ্রাহ্য করতে পারেননি লেসিয়া-ভালেরি জুটি। তাই যোগ দিয়েছেন যুদ্ধে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় যুদ্ধ করছিলেন দুজন। কিন্তু ধ্বংসের দিনেও তো ফুল ফোটে, বসন্ত বিরাজ করে। তাই এই যুদ্ধরত অবস্থাতেই প্রেমকে প্রণয়ে রূপ দিয়েছেন লেসিয়া ও ভালেরি। রুশ সেনাদের গোলাবর্ষণ, অগ্রসরমাণ ট্যাংককে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পোশাকেই বিয়ে সেরে নিয়েছেন তাঁরা।
দাঁড়িয়ে থেকে লেসিয়া-ভালেরির বিয়ে দিয়েছেন কিয়েভের মেয়র ও সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিতালি ক্লিচকো। ২০১৪ সাল থেকে ‘নগর পিতা’র দায়িত্বে আছেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে ভিতালি ও তাঁর ভাই আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভ্লাদিমির ক্লিচকো অস্ত্র হাতে নেমে যান যুদ্ধে। প্রতিজ্ঞা করেছেন প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশ ছাড়বেন না।
বিয়েতে উপস্থিত হয়ে নব-দম্পতিকে আশীর্বাদ তো করেছেনই, রীতি মেনে নববধূকে শুভকামনা সূচক চুম্বনও করেছেন ভিতালি। শুভক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে ভিতালি লিখেছেন, ‘রাজধানী রক্ষার দায়িত্বে থাকা ব্যাটালিয়নের দুজন সৈন্য লেসিয়া ও ভালেরিকে আজ শুভকামনা জানিয়ে এলাম। অনেক দিন ধরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল দুজন। আজ থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। একটি চেক পয়েন্টের পাশে অনুষ্ঠান হয়েছে। জীবন প্রবাহমান।’
ভিতালি ও ভ্লাদিমির ভাইদের অনুসরণ করে যুদ্ধে যোগ দিয়েছেন আরও কয়েকজন ক্রীড়াবিদ। অলিম্পিকে সোনাজয়ী বক্সার লোমাচেঙ্কো, ওলেক্সান্দর উসিক তাঁদের মধ্যে উল্লেখযোগ্য।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে