
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করেন তিনি। ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টু দাবা টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ছয় দাবাড়ুর মধ্যে ১০ রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়েছেন তিনি।
দুটি ম্যাচে জয় বাদে সাত ম্যাচে ড্র করেন ফাহাদ। পাঁচ দেশের তিন গ্র্যান্ডমাস্টার, তিন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ছয়জন খেলোয়াড় ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশ নেন।
শ্রীলঙ্কায় ওপেন বিভাগে তাহসিন জয় পেয়েছেন সাত ম্যাচের পাঁচটিতে। এ ছাড়া বাংলাদেশের আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৫ পয়েন্ট নিয়ে হয়েছেন ষষ্ঠ। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপ মিলিয়ে ৫৭ দাবাড়ু অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।
নারী বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক নারী মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে