
থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে। তাতে নিশ্চিত হয়েছে ব্রোঞ্জপদক। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই (সন্ধ্যা সাড়ে ৭টায়) স্বাগতিক ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।
তেহরানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।
ব্রোঞ্জ নিশ্চিতের পর বাংলাদেশের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। সেমিফাইনালে ইরানকে হারিয়ে আমরা যেন ফাইনালে যেতে পারি।’
‘এ’ গ্রুপে চার দল হলেও ‘বি’ গ্রুপে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। নেপালকে ৪৭-১৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইরান।
অন্যদিকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে। এর আগে বাংলাদেশ ও থাইল্যান্ডকে হারিয়েছে তারা।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে