
জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে আজ ভারতের চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি কোচ সিগফ্রাইড আইকম্যান। মায়ের মৃত্যুর কারণে নেদারল্যান্ডস যেতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ২৪ নভেম্বর দলে যোগ দেবেন তিনি।
২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে হবে বিশ্বকাপ। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। প্রথম ম্যাচে ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে।
চেন্নাই পৌঁছে অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামব। আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি। আমরা এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’ ডেঙ্গু আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান দলের সঙ্গে যেতে পারেননি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে