
ফিনিশিং লাইন স্পর্শ করেই মোহাম্মদ ইসমাইলের উল্লাস। কিন্তু তখনো একটা দ্বিধা কাজ করছিল সবার মনে। ইসমাইল আসলেই প্রথম হয়েছেন নাকি রাকিবুল হোসেন। পল্টনের জাতীয় স্টেডিয়ামে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে জাতীয় অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।
শেষ পর্যন্ত দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইলই। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৬১ সেকেন্ড সময় নেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট। তিন বছর পর তিনি ফিরে পেলেন হারানো মুকুট।
ইমরানুর ইসলাম না থাকায় এবারের প্রতিযোগিতায় ফেবারিট ছিলেন ইসমাইলই। পঞ্চমবারের মতো সোনা জিতলেন তিনি। ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন রাকিবুল হোসেন। তৃতীয় সেনাবাহিনীর জুবাইল ইসলাম (১০.৮৯)।
১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন চেনামুখ শিরিন আক্তার। নৌবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১২.০১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই সুমাইয়া দেওয়ান (১২.১৫ সেকেন্ড)। তৃতীয় বিকেএসপির আজমি খাতুন (১২.৫০ সেকেন্ড)।
এর আগে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে