রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন কেটি লেডেকি। অলিম্পিকে এখন পর্যন্ত ৫ সোনা জেতা এই মার্কিন সাতারু এবারের টোকিও অলিম্পিকেও ছিলেন অন্যতম ফেবারিট। কিন্তু ৪০০ মিটার ফ্রি স্টাইলে মুকুট ধরে রাখতে পারলেন না ২৪ বছর বয়সী লেডেকি।
অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাসের কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লেডেকিকে। ক্যারিয়ারে এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে হারের স্বাদ পেলেন এই মার্কিন সাতারু। ফাইনালে প্রথম ৩০০ মিটারেও অবশ্য তিনিই এগিয়েছিলেন। এরপরই পুলে ঝড় তুলে লেডেকিকে ধরে ফেলেন টিটিমাস। পরের ৫০ মিটারে পেছনে ফেলেন লেডেকিকে।
শেষ ৫০ মিটারে জমে উঠে লড়াই। টিটিমাসকে ধরতে প্রাণপণ চেষ্টা চালান যান লেডেকি তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। ৩ মিনিট ৫৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে ওশেনিয়া অঞ্চলের রেকর্ড গড়ে সোনা জিতে নেন টিটিমাস। জেতার পর ২০ বছর বয়সী টিটিমাস যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না! তিনি বলেছেন, ‘আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারছি না। আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যেকোনো কিছুর চেয়ে এটা আমার কাছে বিশেষ কিছু। সে (লেডেকি) যে মানদণ্ড দাঁড় করিয়েছে সেটি বাদ দিলে আমি এত দূর আসতে পারতাম না।’
টিটিমাসের চেয়ে ০.৬৭ সেকেন্ড সময় বেশি নিয়ে রূপা জিতেছে লেডেকি। আর চীনের বিংজি লি ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ১.০৮ সেকেন্ড সময় নিয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে