টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে