
দাবার প্রতি তাঁর ভালোবাসা আছে বলেই ৮০ বছর বয়সেও রানী হামিদ খেলে যাচ্ছেন সমান দাপটে। ২১ তম আন্তর্জাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টে অংশ নিতে গত ৬ জুন দিল্লি যান আন্তজার্তিক মাস্টার খেতাব প্রাপ্ত এই দাবাড়ু। তাঁর সঙ্গে ছিলেন আছিয়া সুলতানা। কিন্তু ভিসা জটিলতার কারণে আছিয়াকে ভারতে প্রবেশ করতে দেয়নি দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয় আছিয়াকে। ফলে সঙ্গী দাবাড়ুকে না পাওয়ায় একা হয়ে পড়েন রানী হামিদ। সাধারণত একা কখনো বিদেশে খেলতে যাওয়া হয় না তাঁর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রানী হামিদ বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। আমার সঙ্গে যে এসেছিল তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সারা রাত তাকে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। এমনকি লাগেজও নিতে দেওয়া হয়নি। পরের দিন দ্বিগুণ দামে টিকিট কিনে ফিরে যেতে হয় তাকে। আমার মন বিক্ষিপ্ত, এবং আমি খেলায় মনোযোগ দিতে পারছি না।’
৩৬ বছর বয়সী আছিয়া এর আগেও ভারতে গিয়েছিলেন। কিন্তু সেবার মেডিক্যাল ভিসায় গিয়ে কলকাতায় একটি টুর্নামেন্ট খেলেন তিনি। তাই বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস তাঁকে কালো তালিকাভুক্ত করে। রানী হামিদ বলেন, ‘তার পাসপোর্ট এবং কাগজপত্র সব ঠিক ছিল, তবুও তাকে আগের সফরে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করা হয়। সে তখন জানতও না যে এটি (মেডিক্যাল ভিসায় গিয়ে ম্যাচ খেলা) একটি লঙ্ঘন।’
দিল্লিতে প্রথম রাউন্ডে ১২ বছর বয়সী পরশ কালিয়ার কাছে হেরে যান রানী হামিদ, ‘এই হারে আমি কীভাবে খুশি থাকব। আমি তো এখন বুড়ো হয়ে গেছি।’ ৭ রাউন্ড শেষে দেড় পয়েন্ট অর্জন করেছেন রানী হামিদ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে