বক্সিংয়ে সর্বকালের সেরা মোহাম্মদ আলী। ১৯৯৯ সালে বিবিসির জরিপে যুক্তরাষ্ট্রের এই বক্সার ‘শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব’ হয়েছিলেন। বক্সিং রিংয়ের সাফল্যে তাঁর ডাক নাম হয়েছে ‘দ্যা গ্রেটেস্ট’।
আলী বক্সিংয়ের অনেক ঐতিহাসিক লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত শতাব্দীর সেরা বক্সিং ইভেন্ট ‘ফাইট অফ দ্যা সেঞ্চুরি’ ‘থ্রিলা ইন ম্যানিলা’ ও ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ ছিল অন্যতম। তাঁর ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ লড়াইয়ের জয়ী চ্যাম্পিয়নশিপ বেল্টটি এবার নিলামে উঠেছিল। যা বিক্রি হয়েছে ৫৮ কোটি ৩০ লাখ টাকায়।
আলীর চ্যাম্পিয়নশিপ বেল্টটি কেনার জন্য দুজন নিলামকারীর মধ্যে কয়েক ঘণ্টা ধরে নিলাম চলে। এর মধ্যে একজন জিম ইয়ারসে শেষ পর্যন্ত নিলামে জয়ী হন। জিম ইয়ারসে একজন মানবহৈতিষী ও দ্যা ইন্ডিয়ানাপোলিশ কোল্টসের মালিক। তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতিকে অন্যদের কাছে তুলে ধরতে একটি মিউজিয়াম করেছেন। তাঁর সংগ্রহশালায় এলভিস প্রিসলি, জর্জ হ্যারিসন, জন লেলনের মতো কিংবদন্তি সংঙ্গীতজ্ঞদের গিটার আছে।
এবার বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্বের চ্যাম্পিয়নশিপ বেল্ট কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইয়ারসে । তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্রের ঐতিহ্য,ইতিহাস, ক্রীড়া ও পপ সংস্কৃতির অংশ হিসেবে আলীর বেল্টটি কিনেছি। আগামী ২ আগস্ট শিকাগো নেভি পিয়েরার ও ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপোলিশে বেল্টটি প্রদর্শন করা হবে। বেল্টটি কিনে গর্বিত।’
আলী ‘দ্যা রাম্বল ইন দ্যা জঙ্গল’ এর লড়াই মুখোমুখি হয়েছিলেন জর্জ ফোরম্যানের সঙ্গে। দুজনের মধ্যে ঐতিহাসিক লড়াইটি হয়েছিল ১৯৭৪ সালের ৩০ অক্টোবর। সেদিন কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে আলী অষ্টম রাউন্ডে ফোরম্যানকে নকআউট করেছিলেন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে