
সবশেষ জুনিয়র হকি বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স গ্রুপে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে প্রমাণ করেছে, কেন তারা ফেবারিট। সেই ফ্রান্সের বিপক্ষে আজ দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যদিও ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে ফ্রান্স এগিয়ে যায় টম গাইলারের গোলে। পেনাল্টি স্ট্রোক থেকে জাল কাঁপান তিনি। এর আগে দুটি পেনাল্টি কর্নার পায় ফ্রান্স। দ্বিতীয় কোয়ার্টারেও দুটি পেনাল্টি কর্নার নেয় তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি।
বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করেছে ফিল্ড প্লে থেকে। ২৮ মিনিটে সমতা ফেরানো সেই গোলটি আসে মোহাম্মদ আব্দুল্লাহর স্টিক থেকে।
তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় ফ্রান্স। ৩২ মিনিটে ব্যবধান ২-১ করেন গাবিন লোরাজুরি। ৩৮ মিনিটে ফিল্ড গোল আসে জেমস লিডিয়ার্ডের স্টিক থেকে। পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বাংলাদেশ। প্রাণপণ লড়াইয়ে চেষ্টা করে ম্যাচে ফেরার। ৫৫ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে জাল কাঁপালে আশা বেড়ে যায় আরও। টুর্নামেন্টে এ নিয়ে সাত গোল করলেন আমিরুল। কিন্তু মাঠ ছাড়তে হয়েছে হারের হতাশা নিয়ে।
তবু বাংলাদেশের লড়াই ছিল চোখে পড়ার মতো। কারণ, এই ফ্রান্স গ্রুপ পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৮-৩ গোলে।
৩ ম্যাচ শেষে অর্জনের খাতায় এক পয়েন্ট থাকায় কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৫-৩ গোলে। পরের ম্যাচে কোরিয়ার বিপক্ষে তিন গোলে পিছিয়ে থাকলে মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে। দুটি ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল।
টুর্নামেন্ট যদিও এখনো শেষ হয়নি বাংলাদেশের জন্য। ১৭ থেকে ২৪ নম্বর স্থান নির্ধারণীর লড়াইয়ে খেলবে এখন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে