২০১২ অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো। ৯ বছর পর টোকিও অলিম্পিকে ব্রাজিলের সামনে সুযোগ ছিল সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার। সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দারুণভাবেই সেই শোধ নিয়েছে দানি আলভেসের দল।
কাশিমা সকার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ব্রাজিলের এই জয় অবশ্য সহজে আসেনি। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচের ডেডলক ভাঙতে পারেনি কোনো দল। পরে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে ম্যাচ জেতে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই বল দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে ছিল ব্রাজিল। তবে কখনো মেক্সিকান গোলকিপার গিলেরমো ওচোয়ার দৃঢ়তায়, আবার কখনো নিজেদের ব্যর্থতায় গোল মুখ খুলতে পারেনি ব্রাজিল। সুযোগ কাজে লাগাতে পারেনি মেক্সিকোও। শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে ব্রাজিলের হয়ে গোল করেছেন অধিনায়ক আলভেস, মার্তিনেল্লি, গুইমারায়েজ ও রেইনার। বিপরীতে মেক্সিকোর এদুয়ার্দো আগুইয়োর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। গোল করতে ব্যর্থ হন হোয়ান ভাসকেজও। আর কার্লোস রদ্রিগেজ লক্ষ্যভেদ করলেও ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গেছে। ৪-১ গোলে এই জয়ে টানা তিন বার অলিম্পিকের ফাইনালে উঠল ব্রাজিল।
২০১৬ রিও অলিম্পিকের পর ব্রাজিলের সামনে আবারও অলিম্পিকে সোনা জয়ের হাতছানি। দ্বিতীয় সেমিফাইনালে জাপান-স্পেনের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে ব্রাজিল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে