খেলা শেষ হতেই গ্যালারিতে দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রব। পতাকা হাতে কোর্টে দর্শকদের ভালোবাসা নিলেন তুহিন তরফদাররা। দারুণ খেলে রেখে দিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির তৃতীয় শিরোপাও।
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় ফাইনালে বাংলাদেশ-চায়নিজ তাইপের শুরুটা ছিল জমজমাট। একটা সময় পর্যন্ত সমানতালে লড়েছে দুই দল। সময় গড়াতেই বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হার মানল চায়নিজ তাইপে। বঙ্গবন্ধু কাবাডির তৃতীয় শিরোপা বাংলাদেশ জিতেছে ৪২-২৮ পয়েন্টে।
যদিও ম্যাচে ভয় ধরিয়ে দিচ্ছিল চায়নিজ তাইপে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে খেলতে নেমে আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে সমানেই পাল্লা দিচ্ছিল এশিয়ান দলটি। তবে অভিজ্ঞতা দিয়ে ঠিকই ঘুরে দাঁড়ালেন তুহিন, মিজানুর রহমানরা।
প্রথম ২০ মিনিটের অর্ধেকে দুই দলের পয়েন্ট ছিল সমান সমান। প্রথম টাইম আউটের পর থেকেই পাল্টে যেতে থাকল খেলার চিত্র। দুই রেইডার তুহিন তরফদার ও মিজানুর রহমানরা একের পর এক এনে দিতে থাকলেন পয়েন্ট। রক্ষণটাও হলো দুর্দান্ত। খেলার ১৫ মিনিটে প্রথম লোনা পেল বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ২০-১৪ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও লোনা পেল স্বাগতিকেরা। ঘুরে গেল খেলার মোড়। এরপর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৩২ মিনিটে তৃতীয় লোনা পাওয়ার পরই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের শিরোপা। শেষ বাঁশি বাজতেই শুরু হলো শিরোপার উৎসব।
১২ দল নিয়ে ১৩ মার্চ থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি। গ্রুপ পর্ব শেষ হয়ে আজ হয়ে গেল ফাইনালও। নিজেদের খেলা শেষ হয়ে গেলেও বাংলাদেশে ছিলেন অধিকাংশ দলের খেলোয়াড়েরা। আজ স্টেডিয়ামে বসে দেখেছেন বাংলাদেশ-চায়নিজ তাইপের ফাইনাল। খেলার পর এই খেলোয়াড়রাই হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন দুই দলের খেলোয়াড়দেরই।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে