হঠাৎ করেই আজ বাংলাদেশের আর্চারি দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোমান সানা। এতে জাতীয় দলের হয়ে আর্চারির পোস্টারবয়কে আর দেখা যাবে না। সংবাদটা হুট করে জানা গেলেও অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে আর খেলবেন না বলে কিছুদিন আগে আর্চারি ফেডারেশনকে একটি চিঠি দিয়েছিলেন রোমান। কিন্তু সেই চিঠির জবাব এত দিনও না পাওয়ায় অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেন তিনি। তাঁর অবসরের বিষয়টি দুবাই থেকে মুঠোফোনে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী জিব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে লিখিতভাবে অবসরের কথা আমাদের জানিয়েছিলেন রোমান। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এখানে আমাদের কিছু করার নেই। তার সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান দেখিয়েছি।’
ভবিষ্যতে যদি রোমান আবার ফিরতে চান, তার জন্য দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন কাজী রাকিব উদ্দিন। এর জন্য অবশ্য তাঁকে অবসরের মতোই লিখিত আবেদন করতে হবে। তবে ফেডারেশন তাঁকে কখনো ফেরানোর চেষ্টা করবে না বলে সাধারণ সম্পাদক বলেছেন, ‘চাইলে তিনি আবার ফিরতে পারবেন। তবে যেভাবে লিখিতভাবে অবসরে গেছেন, সেভাবেই আবার আবেদন করে তাঁকে ফিরে আসতে হবে।’
কোনো অভিমানে রোমান অবসর নিয়েছেন কি না, এটা জানতে চাইলে কাজী রাকিব উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে তা পারফরম্যান্স ভালো না। বাছাইপর্বে পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না। এখানে অভিমানের কিছু নেই। যে পারফরম্যান্স ভালো করবে, সে জাতীয় দলে ডাক পাবে।’
২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ দিয়ে পরিচিতি পান রোমান। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। পরে আরও বড় কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনো অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২০ টোকিও অলিম্পিকে সেই সুযোগ পান ৩০ বছর বয়সী আর্চারি। ২০২১ বিশ্বকাপে বর্তমানে তাঁর জীবনসঙ্গী দিয়া সিদ্দিকের সঙ্গে রিকার্ভ মিশ্রে দ্বৈতে রুপাও জেতেন। ২০২২ সালে এক নারী সতীর্থের সঙ্গে বাজে আচরণের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে