
উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে হয় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে মন্ত্রণালয়।
এরপর সচিব বলেন, ‘আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়ে। তবে গ্রুপের বাকি দুই ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ ব্যবধানে ও থাইল্যান্ডকে ৪২-২৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল ও ব্রোঞ্জ নিশ্চিত করে তারা। সেমিতে অবশ্য স্বাগতিক ইরানের কাছে হেরে যায় ৪১-১৮ ব্যবধানে। তবে কোচ শাহনাজ পারভীন মালেকা এতেই সন্তুষ্ট। তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন করেছি। এটা অনেক গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’
ব্রোঞ্জ নিশ্চিতের ম্যাচটি নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, ‘থাইল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী দল। তাদের সঙ্গে আমাদের ম্যাচ ছিল অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের মনোবল ছিল আমরা থাইল্যান্ডকে হারাতে পারবো। সবাই খুব ভালো খেলেছে। তাই থাইল্যান্ডকে আমরা হারাতে পেরেছি।’
এদিকে গতকাল বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশে আইজি বাহারুল আলম। দুই দলকেই কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে দেন তিনি। কিছুদিন আগে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পুরুষ জাতীয় দল।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে