
ব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।
আজই দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। একইসঙ্গে বাংলাদেশ ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারায় থাইল্যান্ডকে।
বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্নপূরণ হলো।’
ফাইনাল ম্যাচে ইরান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নেপাল। ভারত ৫৬-১৮ পয়েন্টে ম্যাচ জিতেছে। আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে