
জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে না উঠলেও বাংলাদেশের লক্ষ্য এখন ১৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা। সেই লক্ষ্যে আজ স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেহরাব হোসেন সামিনের দল। হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান রকি।
মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। ১৫ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পান তিনি। হ্যাটট্রিক পেতেও তাই কোনো অসুবিধা হয়নি। টুর্নামেন্টে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক।
দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে বাংলাদেশ। ১৯ ও ২৫ মিনিটে জাল কাঁপান রকি। তৃতীয় কোয়ার্টারে ৩৩, ৩৪ ও ৪০ মিনিটে গোল করেন মোহাম্মদ আব্দুল্লাহ, আমিরুল ও ওবায়দুল হাসান জয়।
শেষ কোয়ার্টারে ওমানের ওপর আরও আধিপত্য দেখায় বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোলে হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচসেরা রকি। সেই সময় আব্দুল্লাহও তাঁর দ্বিতীয় গোল করেন। ৫১ ও ৬০ মিনিটে জোড়া গোল করেন মোহাম্মদ সাজু। এর মাঝে ৫৩ মিনিটে পেনাল্টি কর্নারে পঞ্চমবার জাল কাঁপান আমিরুল। ১২ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বাংলাদেশের এই ডিফেন্ডার।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে