
জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার কাপের শিরোপা পেল বাংলাদেশ। আজ ১৭তম স্থান নির্ধারণীর ফাইনালে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে মেহরাব হোসেন সামিনের দল। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।
মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পায় অস্ট্রিয়া। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রথম কোয়ার্টার শেষের বাংলাদেশও পায় দুটি পেনাল্টি কর্নার। দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগান আমিরুল ইসলাম। তাঁর গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুজাইফা হোসেন। পরে আরও দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন রাকিবুল হাসান রকি। এই কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু গোলে রূপ দিতে পারেনি। অস্ট্রিয়া অবশ্য এক গোল শোধ দেয়। ৪৪ মিনিটে গোলটি করেন আন্দোর লোসোনসি।
শেষ কোয়ার্টারে জমে উঠে রোমাঞ্চ। বাংলাদেশের ওপর একের পর এক চাপ দিতে থাকে অস্ট্রিয়া। মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। ৫০ ও ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক, সব মিলিয়ে গোল করেছেন ১৮টি। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
আমিরুলের হ্যাটট্রিকের পরও বাংলাদেশকে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়। শেষ কোয়ার্টারে ৯ পেনাল্টি কর্নার পাওয়া অস্ট্রিয়ার হয়ে ৩ গোল করেন কেলনার বেঞ্জামিন, কায়সার জুলিয়ান ও নিকোউইয়াক মাতেউসজ।
বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও স্টাফদের চ্যালেঞ্জার্স ট্রফি জয়ে বিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছে। হকি বিশ্বকাপে দলের পারফরম্যান্সে বিসিবি গর্বিত।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে