ক্রীড়া প্রতিযোগিতার বিশ্বমঞ্চে খেলতে গিয়ে অ্যাথলেট পালানোর অপ্রত্যাশিত ঘটনা অনেক আছে। এমন অভিজ্ঞতা শ্রীলঙ্কারও ছিল। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে দ্বীপ রাষ্ট্রটির কুস্তি ম্যানেজার পালিয়েছিলেন। এরও আগে দুজন অ্যাথলেট পালিয়েছিলেন এশিয়ান গেমস থেকে।
এবার বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নতুন মাত্রা যোগ করেছেন শ্রীলঙ্কান অ্যাথলেটরা। প্রতিযোগিতায় দুই ধাপে দেশটির মোট ১০ অ্যাথলেট পালিয়েছেন। আসর শুরুর কিছুদিন পরেই লঙ্কানদের ৩ অ্যাথলেট পালিয়েছেন ক্যাম্প থেকে। তাঁদের খোঁজ পাওয়ার পরপরেই আরও ৭ জন অ্যাথলেট পালিয়েছেন। অবস্থা দেখে মনে হচ্ছে, শ্রীলঙ্কান অ্যাথলেটরা ক্যাম্প থেকে পালানোর প্রতিযোগিতায় নেমেছেন।
নতুন পালিয়ে যাওয়া ৭ অ্যাথলেটের নাম এখনো জানা যায়নি। তবে প্রথম ধাপে পালিয়ে যাওয়া ৩ অ্যাথলেটকে খুঁজে পেয়েছে স্থানীয় পুলিশ। তাঁরা হলেন জুডোকো চামিলা ডিলাইনি, তাঁর ম্যানেজার আসেলা ডি সিলভা ও কুস্তিগির শানিথ চতুরাঙ্গা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রীলঙ্কান কর্মকর্তা বলেছেন, ‘মনে হয় ওরা ইংল্যান্ডে থেকে যেতে চাইছে। এখানে কোনো রকমে কাজ খুঁজে নিয়ে নতুন জীবন শুরু করতে চায়। এ জন্যই হয়তো পালিয়েছে।’
অ্যাথলেটদের ক্যাম্প থেকে পালানোর সম্ভাবনা আছে—এমনটা আগেই বুঝতে পেরেছিল লঙ্কান কর্তৃপক্ষ। সে কারণে গেমসে অংশ নিতে যাওয়া ১৬০ জনের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল। এরপরও অ্যাথলেটদের পালিয়ে যাওয়া আটকাতে পারেনি শ্রীলঙ্কা। মাঠে-কোর্টে-রিংয়ে-পুলে কোথাও লঙ্কান অ্যাথলেটদের পারফরম্যান্স ভালো নয়। পদক জিতেছে মোটে চারটি। যার মধ্যে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ।
কমনওয়েলথ গেমসে শ্রীলঙ্কান অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়েই ছিল সংশয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক দুরবস্থায় দেউলিয়া ঘোষিত করেছিল নিজেদের। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষে বার্মিংহামে দল পাঠানো ছিল অকল্পনীয়। তাই ফেডারেশনগুলো অ্যাথলেটদের নাম পাঠানোর পরও কোনো সাড়া দেয়নি সরকার।
শেষ পর্যন্ত অ্যাথলেটরা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের সুযোগ পান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) অর্থায়নে। অ্যাঞ্জেলো ম্যাথুস-দিমুথ করুণারত্নদের বোর্ড শুধু কমনওয়েলথেই নয়, পুরো দেশের ক্রীড়াঙ্গনকেই আর্থিকভাবে সাহায্য করছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্মিংহাম গেমস কাভার করতে যাওয়া শ্রীলঙ্কান সাংবাদিক কারুপিয়া রামকৃষ্ণ। তাঁর কথায় দেশটির ক্রীড়াঙ্গনের আসল চিত্র ফুটে উঠেছে। তিনি বলেছেন, ‘আপনাদের একটা সুন্দর গল্প বলি। ক্রিকেট বোর্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অ্যাথলেটদের। কমনওয়েলথ গেমসে যাঁরা খেলতে এসেছেন, তাঁদের সব খরচ দিচ্ছে ক্রিকেট বোর্ড।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে