
বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।
তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’
কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে