
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
আগামী ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। এর প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর অধীনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে অনুশীলন।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি।’
আগামী ১৯ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী কাবাডি দল। ২০ এপ্রিল হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১,২২, ২৪ ও ২৫ এপ্রিল। সোহাগ বলেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে