
৬ বছর পর হারানো গৌরব ফিরে পেলেন নিয়াজ মোরশেদ। ৪৯তম জাতীয় দাবায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। ১৩ ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। ৮ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করেন ৫ ম্যাচে।
আজ শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত শেষ রাউন্ডের আগে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে নিয়াজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের বিপক্ষে নিয়াজ জয় পেলেও ফাহাদ হেরে যান মোহাম্মদ শাকের উল্লাহর কাছে। ফলে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। গতবারের চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ৮ ও ৭.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।
এ নিয়ে সপ্তমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন নিয়াজ। এর আগে ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২ ও ২০১৯ সালে মুকুট অর্জন করেন তিনি। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সর্বোচ্চ ১৪ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো অক্ষত। ৭ শিরোপা নিয়ে দুইয়ে আছেন নিয়াজ। এবারের আসরে নিয়াজই একমাত্র গ্র্যান্ডমাস্টার হিসেবে অংশ নেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে