দুই মাস আগে থাইল্যান্ডের ফুকেটে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল। এশিয়া কাপ আর্চারির স্টেজ-ওয়ানে মিশ্র দ্বৈত ও দলীয় নারী ইভেন্টে প্রতিবেশী দেশটিকে হারিয়ে দুই সোনা জিতেছিলেন রোমান সানা-নাসরিন আক্তাররা। বাংলাদেশের কাছে দুই সোনা হারানোর খেদ দুই মাস পর কী কঠিনভাবেই না নিল ভারত!
ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে আজ তিন সোনা জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। রিকার্ভের ছেলেদের একক, ছেলে ও মেয়েদের দলীয় ইভেন্টের ফাইনালে উঠেছিলেন রোমান-দিয়া সিদ্দিকীরা। সবগুলো ম্যাচেই বাংলাদেশি তিরন্দাজদের প্রতিপক্ষ ছিল ভারত। তিন ম্যাচেই ভারতীয় প্রতিপক্ষের কাছে হেরে রুপাতেই খুশি থাকতে হয়েছে তিরন্দাজদের।
আজ দিনের প্রথম খেলায় অবনি, কাউর ভাজান ও লক্ষ্মী হেমব্রমের মুখোমুখি হয়েছিলেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর কপাল পুড়েছে দিয়াদের। শেষ সেটে টাইব্রেকে ভারতের কাছে ৫-৪ সেটে হেরেছেন নারী তিরন্দাজরা। ৪-৪ সেটে সমতায় ম্যাচটা টাইব্রেকে গড়ালে বাংলাদেশ-ভারত দুই দলই স্কোর করেছে ২৯ পয়েন্ট করে। কিন্তু ভারতের তির লক্ষ্যের খুব কাছে থাকায় সোনা জেতা হয়নি বাংলাদেশের।
ছেলেদের দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। ভারতের মৃণাল চৌহান, সুশান্ত পার্থ ও জুয়েল সরকারের কাছে ৫-১ সেটে হেরেছেন তাঁরা। সোনার শেষ সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন রোমান। কিন্তু ছেলেদের এককে মৃণাল চৌহানের কাছে ৬-২ সেটে হেরে রুপা পেয়েছেন এই তিরন্দাজ।
শেষ দিনে তিন রুপা জিতে সোনা না পাওয়ার আক্ষেপ নিয়েই শেষ হচ্ছে রোমানদের এবারের এশিয়া কাপ অভিযান। থাইল্যান্ডে তিন সোনাসহ চারটি পদক জিতেছিলেন তিরন্দাজরা। ইরাকে চার রুপাসহ বাংলাদেশের পদকের সংখ্যা সাতটি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে