কাল টোকিও অলিম্পিকে মেয়েদের হকিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে ভারত। আজ ভারতের ছেলেদের সামনে ছিল বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠার হাতছানি। তবে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হেরে শেষ চারেই থামতে হলো তাদের।
ছেলেদের সোনা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও মেয়েদের সম্ভাবনা এখনো টিকে আছে। টোকিও অলিম্পিকে ভারত এখন পর্যন্ত রুপা ও ব্রোঞ্জ জিতেছে আর সোনা জয়ের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে ভারতীয় নারী হকি দল। সোনা জিততে ভারতের মেয়েদের পাড়ি দিতে হবে সেমিফাইনাল ও ফাইনালের দুটি পিচ্ছিল সিঁড়ি।
সুযোগ ছিল ছেলেদের সামনেও, তবে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাঁদের। শুরুর কয়েক মিনিটের মধ্যেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের দুই মিনিটের মাথায় প্রথম পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকেই গোল করে ভারতকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং।
পরের মিনিটেই মনদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে আলেকজান্ডার রবি হেনড্রিকস ম্যাচে ফেরায় বেলজিয়ামকে। প্রথমার্ধের খেলা ম্যাচের শেষে ফল ২-২। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই দুটো পেনাল্টি শটে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর আর নিজেদের খেলা ধরে রাখতে পারেননি ভারতীয় খেলোয়াড়েরা।
শেষ কয়েক মিনিটে পঞ্চম গোল করে বেলজিয়াম। তাদের হয়ে হ্যাটট্রিক করেন রবি হেনড্রিকস। এতেই ভঙ্গ হয় ভারতের সোনাজয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জার্মানি। তাদের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে ভারত। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে ‘মেন ইন ব্লু’রা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে