বাংলাদেশ দাবা ফেডারেশনে শেষবার এলেন জিয়াউর রহমান। তবে এবার নির্জীব-নিথর দেহে লাশবাহী গাড়িতে। গতকাল দাবা খেলতে খেলতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়া। আজ পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ অনুষ্ঠিত হয় তাঁর জানাজা।
গতকাল দাবা বোর্ডে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়ে যান জিয়া। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তাঁর জানাজায় অংশ নিয়েছেন স্বজন ও ক্রীড়া ব্যক্তিত্বরা। কফিনে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দাবা ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), তায়কোয়ান্দো ফেডারেশন, বিএসজেএসহ নানা বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
জানাজা শেষে জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরে তাজমহল রোডে। সেখানে তাঁর বাবা পয়গম আহমেদের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় জিয়াকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা জিয়া ২০০২ সালে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন। ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ২৫৭০। যেটা পেয়েছিলেন ২০০৫ সালে—যা এখন বাংলাদেশের কোনো দাবাড়ুর সর্বোচ্চ রেটিং।
জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বললেন, ‘অনেকেই টুর্নামেন্টের পুরস্কার ও নানা সুযোগ-সুবিধা কম হলে খেলতে চাইতেন না। জিয়া কখনোই এ রকম ছিলেন না। সব টুর্নামেন্টেই তিনি অংশগ্রহণ করতেন। যেন অন্যরা তার মাধ্যমে শিখতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনেই আলাদা একটি ফ্লোর পাওয়ার কথা ছিল আমাদের। সেখানে গ্র্যান্ডমাস্টার কর্নারের পরিকল্পনা ছিল। সেটা যত দিন না হয় আমরা বর্তমান দাবা ফেডারেশন ক্রীড়া কক্ষকেই জিয়ার নামকরণ করার উদ্যোগ নেব।’
জিয়ার পরিবারের পাশে থাকার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন বলেছেন, ‘গতকাল মাননীয় মন্ত্রী (নাজমুল হাসান পাপন) এবং আজ আমাদের ক্রীড়াঙ্গনের আরেকজন অভিভাবক শাহেদ ভাই (বিওএ মহাসচিব) জিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একটা বড় আর্থিক অঙ্ক স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) করে, পরিবারের পাশে থাকতে প্রয়োজনীয় উদ্যোগ দাবা ফেডারেশন ও আমরা ব্যক্তিগতভাবে নেব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে