
জাদুকরী ফুটবলে মুগ্ধ করে প্রায়ই আলোচনায় আসেন লামিনে ইয়ামাল। গড়েন একের পর এক রেকর্ড। কিন্তু এবার তাঁকে নিয়ে আলোচনা অন্য কারণে। বার্সেলোনার শিরোপা জয়ের উৎসবে ছাদখোলা বাসে উড়িয়েছেন ফিলিস্তিনি পতাকা।
বার্সেলোনায় এখন চলছে উৎসব। টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা জিতল বার্সা। সেই শিরোপা যখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে হাতে চলে আসে, তখন উৎসবের মাত্রা বেড়ে যায় বহুগুণে। গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর জনস্রোত বয়ে যায় স্পেনের শহরগুলোতে। ছাদখোলা বাসে কাতালানদের শিরোপা উদযাপনের সময় ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানোর ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভক্ত-সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন স্প্যানিশ তরুণ ফুটবলার। একপর্যায়ে বার্সার একটি জার্সি উন্মোচন করেন। সেখানে লেখা, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি মাদ্রিদিস্তা নই।’
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লা লিগা শিরোপা জয়ের পর গতকাল বার্সেলোনার বিজয় উৎসবে সাড়ে ৭ লাখ মানুষ অংশ নিয়েছেন। ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপন নিয়ে কাতালান ক্লাবটি এক বিবৃতিতে লিখেছে, ‘বার্সার প্রতি নিজেদের আবেগ দেখিয়েছেন দর্শকেরা। এই দলটি একের পর এক ইতিহাস গড়ে চলেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করেছে।’
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার পর থেকে স্পেনের বার্সেলোনা শহর ফিলিস্তিনিদের আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিক্ষোভের স্থান হয়ে উঠেছে বার্সেলোনা।
বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০১৫ সালে। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট না জিতলেও গত তিন বছরে একের পর এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে বার্সা। ২০২৩,২০২৫ ও ২০২৬ সালে জিতেছে লা লিগা। গত বছর কোপা দেল রে জিতেছে কাতালানরা। সবশেষ দুটি স্প্যানিশ সুপার কাপজয়ী দলও বার্সা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে