ন্যাড়া একবারই বেলতলায় যায়—আর্জেন্টিনা দল যেন তেমন কিছুই এবার করতে যাচ্ছে! ২০১৪ সালের ফাইনালের জার্সি পরে আগামীকালের ফাইনালে খেলছেন না লিওনেল মেসিরা। যেখানে অ্যাওয়ে জার্সি পরে আট বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে জার্মানির বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দলটি সেবার পরেছিল পুরো নীল রঙের জার্সি। মারাকানায় সেবার মারিও গোটশের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন হয় জার্মানি। আট বছর পর আরেক ইউরোপীয় দলের বিপক্ষে ফাইনালে খেলবে আর্জেন্টিনা। লুসাইলে আগামীকাল মেসিদের প্রতিপক্ষ ফ্রান্স। আকাশি-নীল জার্সি আর সাদা রঙের শর্টস পরে এবার খেলবে আর্জেন্টিনা, যা দলটির ‘হোম’ জার্সি।
২০১৪ বিশ্বকাপেই নয়, ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল। দুবারই আর্জেন্টিনা ম্যাচ হেরেছিল। সেবারও আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা এখন হয়তো শিরোপাজয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারেন।
কাতার বিশ্বকাপের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়েছে তিন বিশ্বকাপে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল উরুগুয়ের কাছে। আগামীকালের ফাইনাল আর্জেন্টিনার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে