উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের দলে জায়গা পাওয়ার পর থেকেই আলোচনায় স্প্যানিশ বিস্ময়বালক গাভি। দলে জায়গা পেলেও একাদশে থাকবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ১৭ বছর বয়সী এই তারকাকে শুরু থেকেই দলে রেখে চমক দেন স্পেন কোচ লুইস এনরিকে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। শুধু ছিলেনই না, দারুণ পারফরম্যান্সে নজরও কেড়েছেন।
নেশনস লিগের এই সেমিফাইনাল দিয়ে ৩৭ ম্যাচ পর হারের স্বাদ পেল ইতালি। আজ্জুরিদের এই হারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গাভি। মজার ব্যাপার হচ্ছে, এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে ইতালি সর্বশেষ যখন হেরেছিল তখন গাভির বয়স ছিল মাত্র চার বছর। আর এই ম্যাচে মাঠে নেমে এখন স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলারের তালিকায়ও নাম লেখালেন। এত দিন পর্যন্ত স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন অ্যাঞ্জেল জুবিয়েতা। ১৯৩৬ সালে অভিষেক হওয়ার সময় জুবিয়েতার বয়স ছিল ১৭ বছর ২৮৪ দিন। এই ম্যাচ দিয়ে লম্বা সময়ের পুরোনো সেই রেকর্ড ভাঙলেন গাভি। মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৬২ দিন।
তবে মাঠে গাভির খেলা দেখে তাঁর অনভিজ্ঞতা বোঝার উপায় ছিল না। বল পায়ে গেলেই ইতালির অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যস্ত করে তুলেছেন এই বার্সেলোনা তারকা।
ম্যাচের ১৩ মিনিটেই এদিন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন গাভি। যখন ইতালিয়ান তারকা ফেদেরিকো কিয়েসা বল নিয়ে মার্কোস আলোনসো ও কোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন। সময়মতো দারুণ এক ট্যাকলে কিয়েসাকে রুখে দেন গাভিই।
আন্দালুসিয়ান কিশোর গাভির জন্ম ২০০৪ সালে ৫ আগস্ট। রিয়াল বেটিসের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করেন ফুটবলের পথে যাত্রা। শুরুতেই ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের নজরে পড়েন তিনি। তবে ২০১৫ সালে ১১ বছর বয়সে তাঁকে দলে টেনে নেয় বার্সেলোনা। গত বছরের সেপ্টেম্বরে কাতালান ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন গাভি। এরপর অনূর্ধ্ব-১৬ থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান এই মিডফিল্ডার। দারুণ পারফরম্যান্সে বার্সেলোনার মূল দলেও সুযোগ পান। গত ২৯ আগস্ট বার্সেলোনার প্রথম একাদশে সুযোগ পান গাভি।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে