কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেলে মেসি। ম্যাচের তখন ৬৬ মিনিট। বেঞ্চে বসতে যাওয়ার আগে ক্ষোভ ও হতাশায় বুটও ছুড়ে মারতে দেখা যায় তাঁকে। এ সময় ক্যামেরায় ভেসে ওঠে মেসির অশ্রুসিক্ত মুখ। তবে সেই কান্না ম্যাচের পর থাকেনি। গত রোববার অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা জয়ের আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক।
মুহূর্তের মধ্যে পা ফুলে ঢোল হলেও সতীর্থদের সঙ্গে হাসিমুখে শিরোপা উদ্যাপনে দেখা যায় মেসিকে। তবে তখনই অনুমান করা গিয়েছিল, এই চোট ভোগাতে পারে তাঁকে। সেটিই হলো। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। গতকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই জানায় তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় চলমান মেজর সকার লিগে (এমএলএস) পরের ম্যাচগুলোতে অধিনায়ককে পাচ্ছে না ক্লাবটি।
আজ ইন্টার মায়ামি মেসির চোট নিয়ে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসির ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে অধিনায়ককে পর্যবেক্ষণে রাখা হবে।
তবে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি এমএলএসে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে