
জীবনের এক কঠিন বাস্তবতাই যেন দেখলেন হান্সি ফ্লিক। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে পান বাবার মৃত্যুর খবর। এরপর মাঠে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে নিশ্চিত হয় লা লিগার শিরোপা। দিনটা তাই আনন্দ-বেদনার হয়ে থাকল এই জার্মান কোচের জন্য।
লিগ শিরোপা জিততে এক পয়েন্ট দরকার ছিল বার্সার। কাতালানরা শিরোপা উৎসব করেছে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে। চ্যাম্পিয়নদের হয়ে একবার করে জালে বল জড়ান মার্কাশ রাশফোর্ড এবং ফেররান তোরেস। একে তো টানা দুটি লিগ শিরোপা, তার ওপর এল ক্লাসিকো জয়—সব মিলিয়ে দিনটা স্মরণীয় হয়ে থাকবে বার্সার খেলোয়াড় এবং ভক্তদের জন্য। কিন্তু এমন আলো ঝলমলে দিনেও ফ্লিকের চোখ বেয়ে ঝড়েছে অশ্রু, বাবাকে চিরতরে হারানোর কষ্টে পুড়েছে হৃদয়। তবে শোককে শক্তিতে পরিণত করেছেন তিনি। এমন দিনেও দাঁড়িয়েছেন ডাগআউটে। এটা যেন পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়ার এক দারুণ নিদর্শন।
ম্যাচ শেষে আর আবেগ ধরে রাখতে পারেননি ফ্লিক। তিনি বলেন, ‘আমার জন্য কঠিন একটা দিন ছিল। এই দিন আমি ভুলতে পারব না। সকালে আমার মা ফোন করে বলেন, ‘তোর বাবা মারা গেছেন।’ তখন আমি মেন মনে ভাবছিলাম আমার এটা লুকানো উচিত কি না। এটাও ভাবছিলাম দলের সঙ্গে কথা বলা উচিত হবে কি না। কারণ ওরা তো আমার পরিবারের মতোই।’
শেষ পর্যন্ত মাঠে নামার আগেই নিজের বাবার মৃত্যুর খবর খেলোয়াড়দের জানিয়ে দেন ফ্লিক, ‘আমি ঠিক করলাম এই খবর সবাইকে জানিয়ে দেব। আমার কথা শুনে সবাই যা করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমি এই মুহূর্ত কখনো ভুলব না। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবকিছুর জন্য ধন্যবাদ, সত্যিকারের লড়াই করার জন্য ধন্যবাদ। আমি সবকিছুর জন্য সত্যিই কৃতজ্ঞ। এটা আমার পরিবারের মতো। আমি আগে কখনো আজকের মতো ভালোবাসা পাইনি। এটা অসাধারণ।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে