
ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে আবার সেটা ডিলিটও করেছেন। কিন্তু মুছে দেওয়ার আগে যে ভাইরাল হয়ে গেছে তাঁর পোস্ট। ঘটনা ইরানের তারকা ফুটবলার সরদার আজমুন সম্পর্কে বলা। এমন ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।
দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে ছবি তুলেছেন বলে সরদার আজমুনকে বহিষ্কার করেছে ইরানের ফুটবল ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য। আবার ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাঁকে বহিষ্কারাদেশ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
চলতি সপ্তাহে দুবাইয়ের শাসক মাকতুমের সঙ্গে ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন আজমুন। এরপর আজমুন ছবিগুলো ডিলিট করেছিলেন ঠিকই। কিন্তু গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আজমুনের সঙ্গে শাসকের ছবি ভাইরাল হলে শুরু হয় সমালোচনা। আজমুনের এমন কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকার শামিল মনে করছেন ইরানিরা। কারণ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টাপাল্টি হামলা করেছে ইরান। যেখানে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালায় ইরান। এই সময়ে আজমুনের সঙ্গে শাসকের ছবি বিতর্ক উস্কে দিয়েছে।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীতে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে। কদিন আগে শোনা গিয়েছিল, ফিফার সঙ্গে আলোচনা করে ইরান বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে। সেক্ষেত্রে মেক্সিকোতে হতে পারে ইরানের ম্যাচ। এমন পরিস্থিতিতে গতকাল ইনফান্তিনো জানালেন, সূচি অনুযায়ী বিশ্বকাপ হবে। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।
২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে।
২০১৪ সালে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আজমুনের অভিষেক হয়। ইরানের জার্সিতে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। বায়ার লেভারকুসেন, জেনিত সেন্ট পিটার্সবার্গ, রোমার পর আরব আমিরাতের ক্লাব শাবাবা আল-আহলিতে খেলছেন তিনি।

রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
২৫ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ। বর্তমান ফর্ম বিবেচনায় আফ্রিদি টি-টোয়েন্টি দলে থাকারই কোনো যোগ্যতা নেই বলে মনে করেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকার মেয়াদ বাড়াতে বোর্ডের দ্বারস্থ হয়েছেন—এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে বিসিসিআই এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল। কত দিন থাকবেন এই পদে, সেটা ভেবে দেখা হবে বলে জানিয়েছে বোর্ড।
৩ ঘণ্টা আগে