
প্রশান্ত মহাসাগরে চীনের সাংহাই উপকূলে এক রহস্যজনক দৃশ্য দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে পূর্ব চীন সাগরে নতুন কোনো দ্বীপ জেগে উঠেছে। তবে আসলে ঘটনাটি ভিন্ন! সেখানে কয়েক হাজার বাণিজ্যিকভাবে মাছ ধরার জাহাজ এমন সামরিক অভিযানের ভঙ্গিতে অবস্থান করছে! প্রায় ১ হাজার ২০০ বাণিজ্যিক জাহাজ সমান্তরাল ভঙ্গিতে এমনভাবে অবস্থান নিতে দেখা যায়। গত সপ্তাহে এই ঘটনা দৃষ্টিনন্দন হলেও বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের চীন-বিশেষজ্ঞ ও সামরিক বিশ্লেষকদের মতে, এটি সাধারণ কোনো মাছ ধরার ঘটনা নয়। তাঁরা মনে করছেন, চীন তাদের সাধারণ নাগরিক বা বাণিজ্যিক জাহাজ ব্যবহার করে আসলে ‘ডি-ফ্যাক্টো’ নৌ-মহড়া চালাচ্ছে।
পূর্ব চীন সাগরে প্রতিবছর প্রায় ১৫ লাখ জাহাজ যাতায়াত করে। কিন্তু গত ডিসেম্বর মাসে প্রথম এমন অদ্ভুত দৃশ্যটি নজরে আসে। ২ হাজারের বেশি ছোট জাহাজ সাংহাই উপকূলে একত্র হয়ে ইংরেজি উল্টো ‘L’ অক্ষরের মতো দুটি নির্দিষ্ট আদলে অবস্থান নেয়।
জানুয়ারি মাসে এই তৎপরতা আরও বৃদ্ধি পায়। তখন প্রায় এক হাজার মাছ ধরার নৌকা প্রায় ২৪০ নটিক্যাল মাইল এলাকাজুড়ে একটি বিশাল আয়তাকার বলয় তৈরি করে। এই ‘জাহাজের দেয়াল’ এতটা ঘন ছিল যে ওই পথ দিয়ে আসা বাণিজ্যিক কার্গো জাহাজগুলো গোলকধাঁধায় পড়ার মতো পরিস্থিতিতে পড়ে এবং ধাক্কা এড়াতে একে বেঁকে চলতে বাধ্য হয়।
সাধারণত মাছ ধরার নৌকার জিপিএস প্রোফাইল হয় অত্যন্ত অগোছালো বা বিক্ষিপ্ত। তবে স্যাটেলাইট অ্যানালিটিকস ফার্ম ‘ইনজেনি-স্পেসের’ চিফ অপারেটিং অফিসার জেসন ওয়াং বলেন, ‘প্রকৃতিতে খুব কমই এমন নিখুঁত সরলরেখা দেখা যায়। আমরা সাধারণত ২০০ থেকে ৩০০ বা সর্বোচ্চ ১ হাজার জাহাজের সমাবেশ দেখে অভ্যস্ত। কিন্তু হাজার ছাড়িয়ে যাওয়াটা অনেকটা অস্বাভাবিক।’

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে