সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে আর্জেন্টিনা। পরের পর্বে যেতে হলে ‘সি’ গ্রুপের দুটি ম্যাচই জিততে হবে। বাঁচা-মরার প্রথমটি আজ মেক্সিকোর বিপক্ষে। এই ম্যাচ জিতে রাউন্ড ১৬-এর পথ বাঁচিয়ে রাখতে নিশ্চয়ই চাইবেন কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।
গতকাল সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। আজকের ম্যাচে জিততে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক লিওনেল মেসিকেও। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে আজ একটি রেকর্ড গড়ারও সুযোগ আছে। রেকর্ডটি হচ্ছে, বিশ্বকাপে দলটির হয়ে যৌথভাবে গোলের তালিকায় দুই নম্বরে ওঠার।
এই তালিকায় আগে থেকেই আছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা ও গিলের্মো স্টেবিলে। মেক্সিকোর বিপক্ষে একটি গোল করতে পারলেই তাঁদের পাশে বসবেন খুদে জাদুকর। আর একের অধিক গোল করতে পারলে ছাড়িয়ে যাবেন গিলের্মো ও কিংবদন্তি ম্যারাডোনাকে। বর্তমানে ৮ গোল নিয়ে দুইয়ে আছেন আর্জেন্টিনার সাবেক এ দুই ফুটবলার। আর ৭ গোল নিয়ে মেসি আছেন তিনে।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
তবে সবার ওপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে ১০ গোল করেছেন এই কিংবদন্তি। ‘বাতিগোল’ নামে খ্যাত সাবেক এই ফরোয়ার্ডের পাশে বসতে ৩ গোল করতে হবে মেসির। আর ছাড়িয়ে যেতে হলে ৪ গোল লাগবে বর্তমান অধিনায়কের। এর জন্য অবশ্য এখন পর্যন্ত ২ ম্যাচ আছে পিএসজির তারকার হাতে। কেননা, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই ম্যাচের সংখ্যা বাড়বে তাঁর। আর যেকোনো একটি ম্যাচে হারলেই বিশ্বকাপের মিশন শেষ হবে। ড্র হলে অবশ্য গ্রুপের বাকি দলগুলোর ওপর নির্ভর করতে হবে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে