মাদ্রিদ ডার্বিতে গোলবন্যা যেন এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। রিয়াদের আল আওয়াল পার্ক থেকে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম—দুটি ভিন্ন ম্যাচে আট দিনের ব্যবধানে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচেই গড়ে গোল হয়েছে সাতটি।
১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল করেছিল ৫ গোল এবং আতলেতিকো ৩ গোল করেছিল। সেই ম্যাচের পর গত রাতে কোপা দেল রের শেষ ষোলোতে আবারও মুখোমুখি মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো জিতল ৪-২ গোলে।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত রাতে দুই মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। বল দখলের দিক থেকে অবশ্য কিঞ্চিৎ এগিয়ে ছিল রিয়াল। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট ছিল কার্লো আনচেলত্তির রিয়ালের। অন্যদিকে আতলেতিকো বল দখলে রেখেছিল ৪০ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ১২ টি। ৬ গোলের ম্যাচে প্রথমার্ধে যে ২ গোল হয়েছিল, সে দুটিই করে আতলেতিকো, যার মধ্যে একটি ছিল আত্মঘাতী। ৩৯ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস চলে যায় রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারের কাছে। রুডিগারের ভুলের সুযোগে দুর্দান্ত ১ গোল করেন আতলেতিকো মিডফিল্ডার স্যামুয়েল লিনো। ঠিক ছয় মিনিট পর আতলেতিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়ে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। যেখানে ৭৬ মিনিটে রদ্রিগো রিয়ালকে ফেরায় সমতায় ফিরিয়েছিলেনই। তবে গোলবারে লেগে তা ফেরত চলে আসে। এরপর ৮১ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল আতলেতিকোর কাছে। রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা দারুণভাবে সেভ করেছেন। ঠিক তার পরের মিনিটেই সমতায় ফেরে রিয়াল। ৮২ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে দারুণ গোল করেন হোসেলু। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটের সময় লিনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো রিকুয়েলমে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও এক খেলোয়াড় পরিবর্তন করে আতলেতিকো। ৯৮ মিনিটে মোরাতার বদলি হিসেবে নামেন মেম্ফিস ডিপে। অতিরিক্ত সময়েই ২ গোল করে আতলেতিকো। ১০০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আঁতোয়া গ্রিজমান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই বদলি ফুটবলারের জুটিতে গোল করেছে আতলেতিকো। ১১৯ মিনিটে ডিপাইর অ্যাসিস্টে গোল করেন রিকুয়েলমে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
অন্যদিকে কোপা দেল রের শেষ ষোলোর আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রেইনা সোফিয়ায় ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪৫,৬৯ ও ৭৩ মিনিটে বার্সার গোল তিনটি করেন ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বলডে। ৩১ মিনিটে প্রথম গোল অবশ্য করেন ইউনিয়নিস্তানের আলভারো গোমেজ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে