গ্লেজার্স পরিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে গত ২২ নভেম্বর। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে অনেকেই ক্লাবকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এবার ইংলিশ ক্লাবকে কেনার আগ্রহ প্রকাশ করেছে কাতারি বিনিয়োগকারীরা।
এ মাসের মাঝামাঝি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের নিলাম। এর আগেই নিলামের কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছে কাতারি বিনিয়োগকারীরা। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা উল্লেখযোগ্য তহবিল সংগ্রহ করেছে এবং ক্লাবকে কিনতে খুবই আগ্রহীও। ইউনাইটেডের মালিকানা পেলে ক্লাবকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চায় তারা।
গত কয়েক বছর ধরেই ক্লাব সমর্থকদের সমালোচনার মুখে আছে ক্লাবটির মালিকপক্ষ গ্লেজার্স পরিবার। শিরোপা খরাসহ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম দেখেনি উন্নয়নের মুখও। এ ছাড়া বিপুল আর্থিক দেনাতেও আছে ইংলিশ ক্লাবটি। এ জন্য ৬৮৫৩১ কোটি ২৪ লাখ টাকাতে বিক্রি করার ঘোষণা দিয়েছে পরিবারটি।
তবে ম্যান ইউনাইটেড কিনতে বেশ বেগ পেতে হবে কাতারি বিনিয়োগকারীদের। কেননা নিলামে ব্রিটেনের সর্বোচ্চ ধনী জিম র্যাটক্লিফের মুখোমুখি হতে হবে তাদের। সে যাই হোক নিলামের সময় আসলে তা বোঝা যাবে। তবে সাম্প্রতিক সময়ে রেড ডেভিলসরা দুর্দান্ত ছন্দে আছে। লীগে ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে তিনে আছে দলটি। এ মাসের ১৬ তারিখে ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচে বার্সালোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে