চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
সম্প্রতি ব্রাজিলের ‘কাজেটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে বলেন, ‘ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে আসছে, তা আমি জানি না। এমনকি এই ডিসেম্বরেই আমি অবসর নিতে পারি। আমি এখন দিন ধরে ধরে এগোচ্ছি।’ যদিও ২০২৬ সালের পর তিনি খেলা চালিয়ে যাবেন কি না, সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি এই সেলেসাও তারকা।
গত বছরের ডিসেম্বর মাসে হাঁটুর অস্ত্রোপচারের পর নেইমারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। এর আগে এসিএল ইনজুরির কারণে প্রায় এক বছর তিনি ফুটবল থেকে দূরে ছিলেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। নেইমার স্বীকার করেছেন, ‘অনেকেই অনেক কথা বলে, কিন্তু প্রতিদিনের কঠিন বাস্তবতা তারা বোঝে না। আমাকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।’
নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। শতভাগ ফিট হয়ে মাঠে ফেরার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে নেইমার বলেন, ‘সান্তোস দারুণ একটি পরিকল্পনা করেছে। আমি দ্রুত ফিরতে চেয়েছিলাম, কিন্তু ব্যথামুক্ত ও নির্ভার হয়ে সেরা অবস্থায় ফেরার জন্য বিশ্রাম নেওয়াটাই সঠিক মনে করেছি। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে ফিরতে পেরে আমি এখন স্বস্তি বোধ করছি।’
ব্রাজিলের ইতিহাসে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা নেইমারের চোখ ২০২৬ বিশ্বকাপে। তবে বর্তমান কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে নেওয়ার ক্ষেত্রে দিয়েছেন কড়া শর্ত, দলে ফিরতে হলে তাকে শতভাগ ফিটনেস ও যোগ্যতা প্রমাণ করতে হবে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’তে। শিরোপা জয়ের অভিযান শুরু করবে তারা ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ফিলাডেলফিয়া ও মায়ামিতে যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে