
নেইমার কি থাকছেন নাকি থাকছেন না—এই আলোচনাটা চলছিল কদিন ধরে। অবশেষে উত্তর মিলল গত রাতে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের।
কোচ কার্লো আনচেলত্তি গত রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। ৯ জন করে ডিফেন্ডার ও আক্রমণভাগের খেলোয়াড় রয়েছেন এই দলে। আছেন তিন গোলরক্ষক আলিসন, বেন্তো ও এদেরসন। মাঝমাঠে আছেন পাঁচ ফুটবলার।
লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, রায়ান, ইগর থিয়াগো প্রথমবারের মতো ব্রাজিল দলে জায়গা পেয়েছেন। যাঁদের মধ্যে রায়ান ও ইগর থিয়াগো আছেন আক্রমণভাগে। সারা ও পেরেইরা থাকছেন মাঝমাঠ ও রক্ষণভাগে। নেইমারবিহীন আক্রমণভাগে দুই অভিষিক্তের সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে আছেন কাসেমিরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডার। রক্ষণভাগের নেতৃত্বে থাকছেন মার্কিনিওস।
২৬ মার্চ রাতে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। পাঁচবাবের বিশ্বচ্যাম্পিয়নদের পরের ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টায় অরল্যান্ডোতে মাঠে গড়াবে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ।
এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। হাইতির বিপক্ষে সেলেসাওরা খেলতে নামবে ২০ জুন। ব্রাজিল-হাইতি ম্যাচ হবে ফিলাডেলফিয়ায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহেইস, ইবানিজ, লিও পেরেইরা, মারকিনিওস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথাউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান

গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ছাড়াই হয়েছে বিশ্বকাপ। সরকারি সিদ্ধান্তেই ভারতে মূলত বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন। কেন বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছেন
১০ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা তেমন একটা জমছে না। মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে ২০০ রানও হয়নি। ভেন্যু বদলে আজ হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ঠিকই। তবে প্রোটিয়ারা পাত্তাই পায়নি।
১০ ঘণ্টা আগে
চোট নেইমারের পুরোনো শত্রু। বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাঁর চোট ব্রাজিলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে নিয়ে আশা ছাড়ছেন না।
১২ ঘণ্টা আগে