
লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার। খুব স্বাভাবিকভাবেই তারকা ফরোয়ার্ডের ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শঙ্কার মাঝেই এবার নেইমারকে নিয়ে আশার কথা শোনালেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন, ফিটনেস ঠিক থাকলেই নেইমারকে দলে ডাকবেন তিনি।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। আনচেলত্তি কোচ হয়ে আসার পর দুবার দল ঘোষণা করলেও একবারও জায়গা হয়নি তাঁর। সবশেষ তাঁকে ছাড়া চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে ব্রাজিল। আনচেলত্তি জানান, ইনজুরির কারণেই নেইমারকে দলে নেননি তিনি।
যদিও নেইমারের দাবি, ইনজুরি নয়, টেকনিক্যাল কারণেই তাঁকে দলে রাখেননি আনচেলত্তি। পরবর্তীকালে নেইমারের এই দাবি উড়িয়ে দেন ইতালিয়ান কোচ। জানান, তাঁর পরিকল্পনাতে বেশ ভালোভাবেই আছেন নেইমার। এবার আরও একবার নেইমার ইস্যুতে মুখ খুললেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তির দাবি, নিজের পরিকল্পনার কথা নেইমারকে জানিয়েছেন তিনি।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমরা নেইমারের খেলা দেখব না। কারণ, সে কত বড় প্রতিভাবান ফুটবলার, সে সম্পর্ক আমরা সবাই জানি। সবাই চায় নেইমার শারীরিকভাবে ভালো অবস্থায় জাতীয় দলে খেলুক। আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, “তোমার কাছে সময় আছে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং বিশ্বকাপে দলকে সেরাটা দিয়ে সাহায্য করার।”’
আনচেলত্তির মতে, মাঠে নিজের সেরাটা দিতে একজন ফুটবলারের জন্য ফিট থাকার বিকল্প নেই, ‘আধুনিক ফুটবলে একজন ফুটবলারকে তার প্রতিভা কাজে লাগাতে হলে তাকে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে, তাহলে জাতীয় দলে খেলতে তার কোনো সমস্যা হবে না।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে