স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ তো অবশ্যই বলা যায় ইউরোপীয় ক্লাব ও বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা লড়াই এল ক্লাসিকো। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি লা লিগা ছাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে উন্মাদনা কিছুটা কমেছে।
তাতে অবশ্য দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছে গুরুত্ব কমেনি। যার ফলেই তো এল ক্লাসিকোর সময় এলেই বিশেষ কিছু করে বার্সেলোনা। এবারও তেমনি কিছু করেছে কাতালান ক্লাব। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিশেষ এক জার্সি পরে নামবে জাভি হার্নান্দেজের দল। রিয়ালের বিপক্ষে খেলার দিন বার্সার জার্সিতে থাকবে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগো।
মূল স্পনসর স্পর্টিফাইয়ের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এমন জার্সি পরে নামবে বার্সেলোনা। এল ক্লাসিকোর সপ্তাহখানেক আগে রোলিং স্টোনসের নতুন অ্যালবাম ‘হ্যাকনি ডায়মন্ডস’ মুক্তি পাবে। অ্যালবামের প্রচারণার উদ্দেশ্যেই এই বিশেষ জার্সির ব্যবস্থা করেছে স্পর্টিফাই।
বিখ্যাত অডিও স্ট্রিমিং সাইট বার্সার সঙ্গে চুক্তি করার পর থেকেই এমন বিশেষ উদ্যোগ নিয়ে আসছে এল ক্লাসিকোয়। মার্চে যেমন স্প্যানিশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী রোসালিয়ার নতুন অ্যালবামের প্রচারণার উদ্দেশে বিশেষ জার্সি পরেছিল বার্সা, ঠিক তেমনি সর্বশেষ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিখ্যাত কানাডিয়ান র্যাপার ও গায়ক ড্রেকের লোগো সংবলিত জার্সি পরে খেলেছিল।
আগামী ২৯ অক্টোবর এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।

ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২৭ মিনিট আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
১ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২ ঘণ্টা আগে