
রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্ট এগিয়ে যেতে রীতিমতো ঘাম ছুটে গেছে বার্সেলোনার। আথলেতিক বিলবাওকে কাতালানরা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে; ১-০ গোলে। তবে যেভাবেই হোক, জিততে পেরেছেন এটা ভেবেই খুশি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক।
সান মেমেসে প্রথমার্ধে নিজেদের হারিয়ে খুঁজেছে বার্সা। তবে বিরতির পর খোলস পাল্টে তুলনামূলক ভালো ফুটবল খেলেছে সফরকারী দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ব্যবধান গড়ে দেন লামিনে ইয়ামাল। ৬৮ মিনিটে ডি বক্সে পেদ্রির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে দুরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বিলবাও গোলরক্ষক উনাই সিমনের। বাকিটা সময় আর গোলটার শোধ দিতে পারেনি স্বাগতিকেরা।
এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সা। ২৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের নামের পাশে আছে ৫৪ পয়েন্ট। টেবিলের এই চিত্রই বলছে–শিরোপার লড়াইটা হচ্ছে কেবল বার্সা এবং রিয়ালের মধ্যেই।
বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর ফ্লিক বলেন, ‘আমি ভীষণ খুশি। আমরা খুব ভালোভাবেই জানতাম এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং বিলবাওয়ের মাঠে জেতা কতটা কঠিন। মঙ্গলবারের ম্যাচে অনেক পরিশ্রম করার পর এই ম্যাচটা সহজ ছিল না। তাই আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাই। ম্যাচের আগে যেমন বলেছিলাম, কিছু খেলোয়াড়ের খেলার সময়টা আমাদের ঠিকভাবে সামলাতে হতো। গোল না খেয়ে জয় পাওয়াটা খুবই ভালো লাগছে, এটা আমি সত্যিই মূল্য দিই।
বিলবাওয়ের বিপক্ষে দাপুটে ফুটবল খেলতে না পারলেও খেলোয়াড়দের প্রশংসা করতে ভুলেননি ফ্লিক, ‘আমি সব সময়ই আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এই দলে পরিবেশটা সত্যিই বিশেষ। তাদের মধ্যে যে ঐক্য আর আচরণ দেখি, সেটা অসাধারণ। তারা যেভাবে একসঙ্গে থাকে, সেটা আমাকে মুগ্ধ করে। তাই আজ আমি সত্যিই খুব খুশি।
চার পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপা ধরে রাখার মিশনে বেশ আত্মবিশ্বাসী ফ্লিক। তিনি বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে, কারণ আমরা দল হিসেবে একসঙ্গে লড়াই করি—এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই নিজের সেরাটা দেয় এবং দলের জন্য লড়ে। আজ আমরা ক্লিন শিটও রাখতে পেরেছি। তিন পয়েন্ট পাওয়ায় আমি খুশি, আর আমাদের লিড আবার চার পয়েন্টে ফিরেছে—এটাও আনন্দের।’

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৯ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
৯ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১১ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে